২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ইটিসি, বিটিসি (বোর্ড পরিবর্তন) এর সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি নোটিশ দিয়েছে।
নোটিশটি নিচে তুলে ধরা হলো:
- শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের Institute প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে এবং ভর্তিচ্ছু কলেজ আবেদন 'একসেপ্ট' করবে। আবেদন বোর্ড কর্তৃক অনুমোদিত হলে ইনিস্টিটিউট প্যানেলে অনুমতি পত্র পাওয়া যাবে;
- ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণ করে ১৫ দিনের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে;
- ছাড়পত্র প্রদানকালে কলেজে সংরক্ষিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত প্রদান করতে হবে এবং ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে অধ্যক্ষের নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে;
- ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত বেতনাদি গ্রহণ করবে এবং ভর্তি গ্রহণকারী কলেজ পূর্বের কলেজে যে পর্যন্ত বেতন পরিশোধ আছে তার পরবর্তী মাস থেকে বেতনাদি গ্রহণ করবে;
- আবেদন ফরম এ বোর্ডের ওয়েবসাইটের 'ডাউনলোড' মেনুতে পাওয়া যাবে। আবেদন ফরমে বিস্তারিত নির্দেশাবলী দেয়া আছে।
উল্লেখ্য উক্ত সময়ের পরে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর কোনোভাবেই ছাড়পত্রের (TC) মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এক আন্তঃবোর্ড ছাড়পত্রের (BTC) মাধ্যমে ভর্তির অনুমতি প্রদান করা হবে না।
এতদ্দ্বারা এ বোর্ডের আওতাধীন সকল কলেজ/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/প্রধান শিক্ষক, দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির কেবল নিয়মিত শিক্ষার্থীদের বিষয়, বিভাগ, ভুল ছবি সংশোধন বা পরিবর্তন এর জন্য ০১-০২-২০২৬ খ্রি. তারিখ থেকে ১৫-০২-২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফিস জমা দিয়ে আবেদন করা যাবে। ২। শিক্ষামন্ত্রণালয়ের "২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২৪"-এর ৫.১১ উপানুচ্ছেদ অনুসারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী পরবর্তীতে মানবিক শাখা বা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হলে বিজ্ঞান বিভাগে গ্রুপ/বিভাগ পরিবর্তনের সুযোগ নেই।


Post a Comment