ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬) অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরুর চূড়ান্ত তারিখ ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার।
ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষা জাতীয় সংসদ নির্বাচন ও রমজান উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় এখনও নেওয়া সম্ভব হয়নি। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৪০ দিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকার পর ২৯ মার্চ রোববারে শিক্ষা প্রতিষ্ঠান খুললে কলেজ শিক্ষকবৃন্দ একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছিল। আজ ২ এপ্রিল বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা ও উপদেষ্টা সহকারি অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম পরীক্ষা কমিটির সাথে আলোচনা করে পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করেছে।
একাদশ শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার চূড়ান্ত সময়সূচিটি নিচে উল্লেখ করা হলো। সময়সূচি পরিবর্তন হলে পরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার দিন সবাইকে অবশ্যই কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সকলকে মাসিক বেতন ও পরীক্ষা নির্ধারিত ফি জমা দিয়ে অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
সময়: ১.৩০ ঘন্টা পরীক্ষা শুরুর সময়: সকাল ১০.৩০ টা পূর্ণমান: ৫০ নম্বর
| ক্রমিক নম্বর | পরীক্ষার তারিখ | বার | বিষয় ও পত্র |
|---|---|---|---|
| ১ | ১৬/০৪/২০২৬ | বৃহস্পতিবার | ইংরেজি ১ম পত্র |
| ২ | ১৯/০৪/২০২৬ | রবিবার | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |
| ৩ | ২০/০৪/২০২৬ | সোমবার | বাংলা ১ম পত্র |
| ৪ | ২২/০৪/২০২৬ | বুধবার | উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন/সমাজবিজ্ঞান/পৌরনীতি ১ম পত্র |
| ৫ | ২৭/০৪/২০২৬ | সোমবার | ইতিহাস/ইসলামের ইতিহাস/হিসাববিজ্ঞান ১ম পত্র |
| ৬ | ২৯/০৪/২০২৬ | বুধবার | পরিসংখ্যান/ কৃষিশিক্ষা ১ম পত্র |
| ৭ | ০৪/০৫/২০২৬ | সোমবার | যুক্তিবিদ্যা/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র |
| ৮ | ০৬/০৫/২০২৬ | বুধবার | অর্থনীতি ১ম পত্র |


Post a Comment