📘 অষ্টম শ্রেণীর গণিত (বীজগণিতীয় রাশি) ৪.১ ও ৪.২ সৃজনশীল প্রশ্ন
✅ বিগত বছরের জেএসসি পরীক্ষার প্রশ্নের আলোকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো নিচে দেওয়া হল।
প্রশ্ন ১
দেওয়া আছে, \(\;a^{2}-2a+1=0\).
- (ক) \(\;a+\frac{1}{a}=?\)
- (খ) দেখাও যে, \(\;\frac{3a^{6}+3}{a^{3}}=6\).
- (গ) প্রমাণ কর যে, \(\;a^{2}+\frac{1}{a^{2}}=a^{4}+\frac{1}{a^{4}}\).
প্রশ্ন ২
দেওয়া আছে, \(\;a+\frac{1}{a}=5\) এবং \(a>1\).
- (ক) \(\;\left(a-\frac{1}{a}\right)^{2}\) এর মান নির্ণয় কর।
- (খ) \(\;a^{4}+\frac{1}{a^{4}}\) এর মান নির্ণয় কর।
- (গ) দেখাও যে, \(\;a^{6}-110a^{3}+1=0\).
প্রশ্ন ৩
দেওয়া আছে, \(\;x+\frac{1}{x}=2\) এবং \(\;x-\frac{1}{x}=1\).
- (ক) \(\;\left(x+\frac{1}{x}\right)^{2}\) এর মান কত?
- (খ) দেখাও যে, \(\;\frac{x}{x^{2}+3x-1}=\frac{1}{4}\).
- (গ) প্রমাণ কর যে, \(\;x^{2}+\frac{1}{x^{2}}=x^{4}+\frac{1}{x^{4}}\).
প্রশ্ন ৪
যদি \(\;x^{2}=3x-1\) হয় তবে—
- (ক) \(\;x^{2}+\frac{1}{x^{2}}=?\)
- (খ) দেখাও যে, \(\;x^{4}=\frac{47x^{4}-1}{x^{4}}\)
- (গ) \(\;x^{3}-\frac{1}{x^{3}}\) এর মান নির্ণয় কর।
প্রশ্ন ৫
\(\;a^{2}+b^{2}+c^{2}=0\) এবং \(\;x+\frac{1}{x}=p\) দুইটি বীজগণিতীয় সমীকরণ।
- (ক) \(\;(a^{2}+b^{2}+c^{2})\) এর বর্গ নির্ণয় কর।
- (খ) \(\;\left(x^{4}+\frac{1}{x^{4}}\right)\) এর বর্গ নির্ণয় কর।
- (গ) দেখাও যে \(\;a^{6}+b^{6}+c^{6}=3a^{2}b^{2}c^{2}\).
প্রশ্ন ৬
দেওয়া আছে, \(\;a+\frac{1}{a}=P\), \(\;ax+by+9=Q\)
- (ক) সরলফল নির্ণয় করঃ \[ (8x+y)^{2}-(16x+2y)(8x-y)+(8x-y)^{2} \]
- (খ) \(\;Q(ax+by-1)\) নির্ণয় কর।
- (গ) \(P=4\) হলে \(\;a-\frac{1}{a}\) এবং \(\;\frac{a^{8}+1}{a^{4}}\) এর মান নির্ণয় কর।
প্রশ্ন ৭
দেওয়া আছে, \(\;a^{2}=am+1\) এবং \(\;(6a+9b)=X\)
- (ক) \(-x-2y^{3}\) কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কর।
- (খ) \(\;X(7b-8a)\) কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ কর।
- (গ) দেখাও যে, \(\;\frac{a^{8}+1}{a^{4}}=m^{4}+4m^{2}+2\)
প্রশ্ন ৮
দেওয়া আছে, \(\;x+y=12\) এবং \(\;p^{2}+\frac{1}{p^{2}}=M\)
- (ক) সূত্র প্রয়োগ করে \((5x-5)(5x-3)\) নির্ণয় কর।
- (খ) \(x=\frac{27}{y}\) হলে \(x-y\) এবং \(4xy(x^{2}+y^{2})\) এর মান নির্ণয় কর।
- (গ) \(M=18\) হলে প্রমাণ কর যে, \(\;x-\frac{1}{x}=4\) যখন \(x>\frac{1}{x}>0\)
প্রশ্ন ৯
দেওয়া আছে, \(\;m^{8}+1=2m^{4}\), \(\;a+b+c=N\) এবং
\[
P=56(m^{2}+n^{2})(3m^{2}-2n^{2})+49(3m^{2}-2n^{2})^{2}
\]
- (ক) \(m=6\), \(n=-7\) হলে \(\;16(m^{2}+n^{2})^{2}+P\) এর মান নির্ণয় কর।
- (খ) জ্যামিতিক পদ্ধতিতে \(\;N^{2}\) নির্ণয় কর।
- (গ) প্রমাণ কর যে, \(\;m+m^{-1}=2\) যখন \(m>0\)
প্রশ্ন ১০
দেওয়া আছে, \(\;x+\frac{1}{x}=4\) এবং \(x>1\)।
- (ক) \(\;by^{2}-(b^{2}+1)y+b\) কে উৎপাদকে বিশ্লেষণ কর।
- (খ) প্রমাণ কর যে, \(\;x^{3}-\frac{1}{x^{3}}=30\sqrt{3}\)।
- (গ) \(\;x^{5}+\frac{1}{x^{5}}\) এর মান নির্ণয় কর।
প্রশ্ন ১১
\(\;x^{2}-\sqrt{5}x+1=0\) , \(x\) একটি ধনাত্মক পূর্ণসংখ্যা।
- (ক) \(\;p^{2}+p-1\) এর বর্গ নির্ণয় কর।
- (খ) \(\;\left(x^{2}-\frac{1}{x^{2}}\right)^{2}\) এর মান নির্ণয় কর।
- (গ) প্রমাণ কর যে, \[ \left(x^{2}+\frac{1}{x^{2}}\right)\left(x^{3}-\frac{1}{x^{3}}\right)=12 \]
প্রশ্ন ১২
\(\;x^{2}-\sqrt{5}x+1=0\)
- (ক) \(\;x+\frac{1}{x}\) এর মান নির্ণয় কর।
- (খ) প্রমাণ কর যে, \(\;x^{3}-\frac{1}{x^{3}}=4\)
- (গ) \(\;x^{6}-\frac{1}{x^{6}}\) এর মান নির্ণয় কর।
Post a Comment