অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

সপ্তম শ্রেণীর বিজ্ঞান পঞ্চম অধ্যায়ের (পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র) গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর।

সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী ও সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আজ আলোচনা করা হলো।

বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

১. প্রাণিদেহের যাবতীয় জৈবনিক কাজের ক্ষুদ্রতম একক কোনটি?

ক. টিস্যু

খ. কোষ

গ. তন্ত্র

ঘ. অঙ্গ

উ: খ. কোষ।

২. লালার বর্ণ কীরূপ?

ক. সাদা

খ. লালচে

গ. নীলাভ

ঘ. বর্ণহীন

উ: ঘ. বর্ণহীন।

৩. লালা কোথা থেকে নিঃসৃত হয়?

ক. পাকস্থলী

খ. অগ্ন্যাশয়

গ. পিত্তথলি

ঘ. লালাগ্রন্থি

উ: ঘ. লালাগ্রন্থি।

৪. আমিষ খাদ্যের ওপর কাজ করে কোন এনজাইম?

ক. অ্যামাইলেজ

খ. লাইপেজ

গ. ট্রিপসিন

ঘ. টায়ালিন

উ: গ. ট্রিপসিন।

৫. মানুষের মুখগহ্বরে লালাগ্রন্থির সংখ্যা কত?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬টি

উ: ঘ. ৬টি (অর্থাৎ ৩ জোড়া)

৬. পাকস্থলীর আকৃতি কেমন?

ক. মন্ডের মতো

খ. থলের মতো

গ. বাল্বের মতো

ঘ. পাতার মতো

উ: খ. থলের মতো

৭. লালার এনজাইম কোনটি?

ক. অ্যামাইলেজ

খ. টায়ালিন

গ. ট্রিপসিন

ঘ. কাইমো ট্রিপসিন

৮. মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?

ক. অগ্ন্যাশয়

খ. গ্যাস্ট্রিক গ্রন্থি

গ. লালাগ্রন্থি

ঘ. যকৃৎ

উ: ঘ. যকৃৎ

৯. রক্ত লাল হয় কোন কণিকার জন্য?
  • ক. লোহিত কণিকা
  • খ. শ্বেত কণিকা
  • গ. অণুচক্রিকা
  • ঘ. সবগুলো
  • উ: ক. লোহিত কণিকা
১০. সাধারণত রক্তের শতকরা কতভাগ রক্তরস?
  • ক. ৪৫
  • খ. ৫৫
  • গ. ৬০
  • ঘ. ৭০
  • উ: খ. ৫৫
১১. হিমোগ্লোবিন থাকে কোন রক্ত কণিকায়?
  • ক. শ্বেত কণিকায়
  • খ. অণুচক্রিকায়
  • গ. লোহিত কণিকায়
  • ঘ. রক্তরসে
  • উ: গ. লোহিত কণিকায়
১২. দেহে প্রহরীর মতো কাজ করে কোনটি?
  • ক. লোহিত কণিকা
  • খ. শ্বেত কণিকা
  • গ. অণুচক্রিকা
  • ঘ. থ্রম্বোসাইট
  • উ: খ. শ্বেত কণিকা
  • ১৩. রক্তরস কাজ করে —
  • i. অক্সিজেন, খাদ্যসার ও হরমোন বহনে
  • ii. ক্ষতিকর পদার্থ রেচনে
  • iii. রোগজীবাণু ধ্বংসে
  • নিচের কোনটি সঠিক?
  • ক. i
  • খ. ii
  • গ. i ও ii
  • ঘ. ii ও iii
  • উ: গ. i ও ii
  • ১৪. শিরার উৎপত্তি হয় কোনটি থেকে?
  • ক. কৈশিকনালি
  • খ. ধমনী
  • গ. হৃৎপিণ্ড
  • ঘ. ফুসফুস
  • উ: ক. কৈশিকনালি
  • ১৫. হৃৎপিণ্ড প্রতি মিনিটে কত বার সংকুচিত ও প্রসারিত হয়?
  • ক. ৪৫ বার
  • খ. ৭২ বার
  • গ. ৮২ বার
  • ঘ. ৯২ বার
  • উ: খ. ৭২ বার
  • ১৬. হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলে?
  • ক. সিস্টোল
  • খ. ডায়াস্টোল
  • গ. প্যালপিটেশন
  • ঘ. পেসমেকার
  • উত্তর: খ. ডায়াস্টোল
  • ১৭. রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে কোনটি?
  • ক. হিমোগ্লোবিন
  • খ. এনজাইম
  • গ. ফাইব্রিনোজেন
  • ঘ. রক্তরস
  • উত্তর: গ. ফাইব্রিনোজেন
  • ১৮. পরিপাকতন্ত্রের জটিলতা কোনটি?
  • ক. গ্যাস্ট্রাইটিস
  • খ. উচ্চ রক্তচাপ
  • গ. হৃদরোগ
  • ঘ. কোনটিই নয়
  • উত্তর: ক. গ্যাস্ট্রাইটিস
  • ১৯. অগ্ন্যাশয় নিঃসৃত হরমোনকে কী বলে?
  • ক. ইনসুলিন
  • খ. থাইরক্সিন
  • গ. পিটুইটারি
  • ঘ. অ্যাড্রেনালিন
  • উত্তর:
  • ক. ইনসুলিন
  • ২০) রক্তের স্বাদ কেমন?
  • (ক) অম্লধর্মী
  • (খ) ক্ষারধর্মী
  • (গ) তেঁতো
  • (ঘ) মিষ্টি
  • উ:- (খ) ক্ষারধর্মী

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১/ শিরা ও ধমনির মধ্যে চারটি পার্থক্য লেখ।
উ: শিরা ও ধমনির মধ্যে চারটি পার্থক্য হলো—
           শিরা                                         ধমনি
১/ শিরার প্রাচীর পাতলা।   ১/ ধমনির প্রাচীর পুরু।
২/ শিরার গহ্বর বড়।         ২/ ধমনির গহ্বর ছোট।
৩/ কপাটিকা আছে।           ৩/ কপাটিকা নাই।
৪/ শিরা কার্বনডাইঅক্সাইড 
যুক্ত রক্ত পরিবহন করে।      ৪/ ধমনি অক্সিজেন সমৃদ্ধ                                                রক্ত  পরিবহন করে।
শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য


২/ হৃৎপিণ্ড কয়টি স্তর নিয়ে গঠিত? সেগুলো কী কী?
উ: হৃৎপিণ্ড তিনটি স্তর নিয়ে গঠিত, সেগুলো হলো—
১/ এপিকার্ডিয়াম বা বাইরের স্তর।
২/ মায়োকার্ডিয়াম বা মাঝের স্তর।
৩/ এন্ডোকার্ডিয়াম বা ভিতরের স্তর।

৩। হৃদপিণ্ডের গঠন সংক্ষেপে লেখো।
উ: হৃদপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি মোচাকৃতির অঙ্গ। এটা পেরিকার্ডিয়াম নামে দুই স্তরবিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত। হৃদপিণ্ড হৃদপেশি দ্বারা গঠিত।
৪। কৈশিকনালি কাকে বলে?
উ: ধমনি ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতিসূক্ষ্ম নালি তৈরি করে। এই সকল সূক্ষ্মনালিকে কৈশিকনালি বা কৈশিক জালিকা বলে। কৈশিকনালি থেকে শিরার উৎপত্তি হয়।
৫. রক্তের চারটি বৈশিষ্ট্য লেখো।
উ:
১/ রক্ত ঘন লাল বর্ণের তরল পদার্থ।
২/ এটি এক ধরণের তরল যোজক কলা।
৩/ রক্তের স্বাদ লবণাক্ত।
৪/ এরা ক্ষারধর্মী।

৬/ অ্যামিবিক আমাশয়ের দুটি লক্ষণ লেখো।
উ: ১/ তলপেটে ব্যথা হওয়া।
২/ মলের সাথে রক্ত বা শ্লেষ্মা বের হওয়া।


৭/ মানুষের মুখে দাঁতের সংখ্যা কয়টি ও কী কী?
উ: মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা ৩২টি। প্রতি চোয়ালে ১৬টি করে থাকে। মানুষের স্থায়ী দাঁত চার ধরণের। এগুলো হলো-
১/ কর্তন দাঁত — ৮টি
২/ ছেদন দাঁত — ৪টি
৩/ অগ্রপেষণ দাঁত — ৮টি
৪/ পেষণ দাঁত — ৮টি

এছাড়া অন্যান্য দাঁতের অনেক পরে গজায় আক্কেল দাঁত যা পেষণ দাঁত নামে পরিচিত। — ৪টি।

৮/ লালা সম্পর্কে লেখো।
উ: লালা হলো একপ্রকার বর্ণহীন তরল পদার্থ। মুখের পিছনে অবস্থিত লালাগ্রন্থি থেকে লালা নিঃসৃত হয়। লালা মুখগহ্বরকে ভিজা রাখে, খাদ্য বস্তুকে পিচ্ছিল করে এবং গিলতে সাহায্য করে।

৯. ব্যাসিলারি আমাশয়কে রক্ত আমাশয় বলা হয় কেন?

উ: সিগেলা নামক এক ধরনের ব্যাকটেরিয়া অন্ত্রকে আক্রমণ করলে ব্যাসিলারি আমাশয় হয়। ফলে বার বার পায়খানা হয় এবং পায়খানার সাথে শ্লেষ্মা বের হয়। অনেক সময় এর সাথে রক্ত ও যায়। একারণে এ রোগকে রক্ত আমাশয় বলে।

১৫. অগ্ন্যাশয় থেকে নিঃসৃত এনজাইম সমূহের নাম ও কাজ লেখ?
উ: অগ্ন্যাশয় থেকে নিঃসৃত এনজাইম সমূহের নাম ও কাজ নিম্নরূপ :-

এনজাইমের নাম  ও কাজ

ট্রিপসিন - আমিষ খাদ্য হজমে সাহায্য করে।
অ্যামাইলেজ - শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে।
লাইপেজ - স্নেহজাতীয় খাদ্য হজমে সাহায্য করে।

Post a Comment

Previous Post Next Post