অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক রচনা প্রতিযোগিতা -২০২৬ এর বিজ্ঞপ্তি।

নড়াইলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর  মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।

ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মসহ বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি নিচে তুলে ধরা হলো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জেলা কার্যালয়, নড়াইল

৪২ নং পান্থনীড়, সদর থানা রোড, নড়াইল

Email: naraildnc@gmail.com

স্মারক নং- ৫৮.০২.৬৯০০.১৯০.২৯.০৫১.১৬.৭১১ তারিখ: ০৪ মে ২০২৩
বিষয়: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন, ২০২৩ উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা।

সূত্র: প্রধান কার্যালয়ের অপারেশনস্ অধিশাখার স্মারক নং-২৭০, তারিখ: ১৬ এপ্রিল ২০২৬

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে মহোদয়ের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন ২০২৬ উদযাপন উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নড়াইল কর্তৃক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নড়াইল জেলার বিভিন্ন পর্যায়ের সকল ছাত্র-ছাত্রী উক্ত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আপনার বিদ্যালয়/প্রতিষ্ঠান/সংগঠনের ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

* মাদককে না বলুন, সুস্থ জীবন গড়ুন *
গ্রুপ শ্রেণী রচনার বিষয়বস্তু
'ক' ৬ষ্ঠ, ৭ম, ৮ম বা সমমান (সর্বোচ্চ ১০০০ শব্দ) সুনাগরিক গঠনে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা
'খ' ৯ম, ১০ম বা সমমান (সর্বোচ্চ ১৫০০ শব্দ) তরুণদের স্বপ্ন ও মাদকমুক্ত আগামীর বাংলাদেশ
'গ' একাদশ, দ্বাদশ, স্নাতক বা সমমান (সর্বোচ্চ ২০০০ শব্দ) মাদকমুক্ত সমাজ হোক উন্নত বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি

প্রতিযোগিতার নিয়মাবলী:

০১। নড়াইল জেলার সকল নিম্ন মাধ্যমিক/সমমান, মাধ্যমিক/সমমান, উচ্চ মাধ্যমিক/সমমান এবং স্নাতক ও সমমান পর্যায়ের ছাত্র-ছাত্রীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

০২। রচনা সাদা A4 সাইজের কাগজের উভয় পাশে বাংলা ভাষায় স্পষ্টাক্ষরে স্বহস্তে লিখিত হতে হবে। কোন ক্রমেই রচনার ফটোকপি গ্রহণযোগ্য নয়।

০৩। রচনার প্রথম পাতায় কাগজে প্রতিযোগীর নাম, পিতা/অভিভাবকের নাম, মাতার নাম, শ্রেণী, রোল নম্বর, গ্রুপ, বিষয় শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা/পত্র যোগাযোগের ঠিকানা, টেলিফোন/মোবাইল নম্বর আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

০৪। রচনা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা সরাসরি দাখিল/প্রেরণ করতে হবে।

০৫। রচনার শব্দ সংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।

০৬। আগামী ১৭ মে ২০২৩ তারিখ সকাল ১১:০০ ঘটিকার মধ্যে স্বহস্তে লিখিত রচনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ৪২ নং পান্থনীড়, সদর থানা রোড, নড়াইল ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।

পুরস্কার:

রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে ক্রেস্টসহ পুরস্কৃত করা হবে।

Post a Comment

Previous Post Next Post