অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ এর সম্ভাব্য সময়সূচি।

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষা জাতীয় সংসদ নির্বাচন ও রমজান উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় এখনও নেওয়া সম্ভব হয়নি। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ৪০ দিন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকার পর ২৯ মার্চ রোববারে শিক্ষা প্রতিষ্ঠান খুললে কলেজ শিক্ষকবৃন্দ একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে।

একাদশ শ্রেণির ২০২৬ সালের অর্ধ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। পরীক্ষা শুরু হওয়ার  ৫ দিন পর এসএসসি পরীক্ষা থাকার কারণে এসএসসি পরীক্ষা যেদিন থাকবে না সেই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হতে সময় লাগবে ৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। পরীক্ষা কমিটি প্রয়োজনে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচিটি নিচে উল্লেখ করা হলো। সময়সূচি পরিবর্তন হলে পরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার দিন সবাইকে অবশ্যই কলেজের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন আনা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই সকলকে মাসিক বেতন ও পরীক্ষা নির্ধারিত ফি জমা দিয়ে অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।



ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
অর্ধ-বার্ষিক পরীক্ষা - ২০২৬
শ্রেণী: একাদশ

সময়: ১.৩০ ঘন্টা পরীক্ষা শুরুর সময়: সকাল ১০.৩০ টা পূর্ণমান: ৫০ নম্বর

ক্রমিক নম্বর পরীক্ষার তারিখ বার বিষয় ও পত্র
১৬/০৪/২০২৬ বৃহস্পতিবার ইংরেজি ১ম পত্র
১৯/০৪/২০২৬ রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
২০/০৪/২০২৬ সোমবার বাংলা ১ম পত্র
২২/০৪/২০২৬ বুধবার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন/সমাজবিজ্ঞান/পৌরনীতি ১ম পত্র
২৭/০৪/২০২৬ সোমবার ইতিহাস/ইসলামের ইতিহাস/হিসাববিজ্ঞান ১ম পত্র
২৯/০৪/২০২৬ বুধবার পরিসংখ্যান/ কৃষিশিক্ষা ১ম পত্র
০৪/০৫/২০২৬ সোমবার যুক্তিবিদ্যা/ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র
০৬/০৫/২০২৬ বুধবার অর্থনীতি ১ম পত্র
বিশেষ দ্রষ্টব্য: কর্তৃপক্ষ প্রয়োজনে সময়সূচি পরিবর্তন করতে পারবে।

Post a Comment

Previous Post Next Post