যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনের শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইনে ছাড়াপত্রের আবেদনের মাধ্যমে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে আবেদনের সময়সীমা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এ বোর্ডের আওতাধীন স্বীকৃতপ্রাপ্ত ও পাঠদানের অনুমতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানকে অবগত করানো যাচ্ছে যে, ৬ষ্ঠ শ্রেণি ২০২৩, ৭ম শ্রেণি ২০২৩ ও ৮ম শ্রেণি ২০২৩ সালের শিক্ষার্থীদের ছাড়পত্রের (ইটিসি) অনুমতির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা ১৩-০৫-২০২৩ খ্রি. হতে ১৩-০৮-২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত চলমান থাকবে। কোন অবস্থাতেই উল্লেখিত সময়ের পর ছাড়পত্রের (ইটিসি) অনুমতি প্রদান করা হবে না।
অন্য বোর্ড হতে আগত শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বতন বোর্ডের নিবন্ধন কার্ড প্রাপ্তির পর এ বোর্ডে জমা দিতে হবে। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত ভিন্ন অন্য কোন ব্যক্তি তার পোষ্যকে যুক্তি সংগত কারণ থাকলে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি ফিস ব্যতীত এবং ৮ম শ্রেণির ক্ষেত্রে ৮০০/- (আটশত) টাকা ফিস প্রদানপূর্বক এ বোর্ডের আওতাধীন যে কোন বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে ছাড়পত্রের (ইটিসি) অনুমতি প্রাপ্তির আবেদন করতে পারবেন।
- যশোর বোর্ডের ওয়েবসাইটে (www.jessoreboard.gov.bd) ভিজিট করুন।
- বামপাশে Our Service থেকে Institute Panel বাটনে ক্লিক করুন।
- প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করুন।
- বামপাশের মেন্যূবার থেকে e-TC Application থেকে Creat Application মেন্যূতে ক্লিক করুন।
- আবেদন ফরম পূরণ করে সাবমিট করুন। সোনালী সেবার মাধ্যমে ফিস জমা দিন।

Post a Comment