অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

এসএসসি পরীক্ষায় যে ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে, এসএসসি  ও এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।


আজ ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ মঙ্গলবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে। বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন সহজ হওয়ায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা খুব খুশি। সকল পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এক সপ্তাহ পরেই রয়েছে শিক্ষার্থীদের গণিত পরীক্ষা। গণিত পরীক্ষায় কোন ধরনের ক্যালকুলেটর নেওয়া যাবে আর কোন ক্যালকুলেটর নেওয়া যাবে না, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে দ্বিধাদ্বন্দ্ব। শিক্ষা বোর্ডগুলো শিক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন। ২০২৬ খ্রিস্টাব্দের ৬ এপ্রিল যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ক্যালকুলেটর ব্যবহার সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাওয়া যায়। বিজ্ঞপ্তি অনুযায়ী যে ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তার তালিকা নিচে দেওয়া হল।

এসএসসি পরীক্ষা ২০২৬ এর পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামবল (Non Programmable) মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

ক্রমিক ক্যালকুলেটর মডেল মন্তব্য
০১ Fx-100 MS
০২ Fx- 991 ES
০৩ Fx- 570 MS
০৪ Fx- 82 MS
০৫ Fx- 991 Ex
০৬ Fx- 991 MS
০৭ Fx- 991 ES Plus
০৮ Fx- 991 CW

উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

Post a Comment

Previous Post Next Post