অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

অষ্টম শ্রেণীর গণিত অর্ধ-বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ মডেল টেস্ট।

অষ্টম শ্রেণি গণিত মডেল টেস্ট

AF Success Edu Care

Md. Abdullah Farazi, 01799353740

অর্ধ-বার্ষিক পরীক্ষার মডেল টেস্ট

গণিত – অষ্টম শ্রেণি (বহুনির্বাচনী)

সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
১. ৪, ৮, ১২, ১৬... প্যাটার্নটির ১ম ১০০টি পদের সমষ্টি কত?
ক) ২০,২০০
খ) ২০,৪০০
গ) ৪০,৪০০
ঘ) ১০,১০০
২. n ক্রমের ম্যাজিক বর্গের ছোট ঘরের সংখ্যা ১০০ হলে, এর ম্যাজিক সংখ্যা কত?
ক) ৬৫
খ) ১১১
গ) ২৬০
ঘ) ৫০৫
৩. নিচের কোনটি ফিবোনাক্কি সংখ্যা অনুক্রম?
ক) ২,৪,৮,১৬
খ) ১,২,৩,৫
গ) ০,১,১,২,৩
ঘ) ১,৩,৫,৭
৪. ৫টি কাঠি দিয়ে ১ম চিত্র ও ৯টি কাঠি দিয়ে ২য় চিত্র তৈরি হলে n-তম চিত্রের কাঠি সংখ্যা কত?
ক) 4n+1
খ) 5n−1
গ) 4n−1
ঘ) 5n+4
৫. একটি জিনিস ৬০ টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে ১৫% লাভ হবে?
ক) ৬৮
খ) ৬৯
গ) ৭২
ঘ) ৭৫
৬. কোনো আসল ৫ বছরে দ্বিগুণ হলে সরল মুনাফার হার কত?
ক) ১০%
খ) ১৫%
গ) ২০%
ঘ) ২৫%
৭. ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ৩০০০ টাকার ২ বছরের মূলধন কত?
ক) ৩৬০০
খ) ৩৬৩০
গ) ৩৩০০
ঘ) ৩৯০০
৮. টাকায় ৫টি দরে লেবু কিনে টাকায় ৪টি দরে বিক্রি করলে লাভ কত?
ক) ২০%
খ) ২৫%
গ) ৩০%
ঘ) ১৫%
৯. যদি x + 1/x = 2 হয়, তবে x⁷ + 1/x⁹ এর মান কত?
ক) ১
খ) ২
গ) ৪
ঘ) ১২৮
১০. a² − √5a + 1 = 0 হলে a³ + 1/a³ এর মান কত?
ক) 5√5
খ) 2√5
গ) 3√5
ঘ) ০
১১. x − 1/x = 3 হলে x⁴ + 1/x⁴ এর মান কত?
ক) ১১৯
খ) ১২১
গ) ১১৭
ঘ) ১৪৩
১২. (a−b)=4 এবং ab=−3 হলে a³−b³ এর মান কত?
ক) ২৮
খ) ১০০
গ) ৬৪
ঘ) ৪
১৩. x²−1+2y−y² এর একটি উৎপাদক কোনটি?
ক) (x+y−1)
খ) (x−y−1)
গ) (x+y+1)
ঘ) (x−y+2)
১৪. 4x²+1/x² এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে?
ক) ২
খ) ৪
গ) ৮
ঘ) 4x
১৫. a+b+c=6 এবং a²+b²+c²=14 হলে ab+bc+ca কত?
ক) ১১
খ) ২২
গ) ৮
ঘ) ২০
১৬. x³−8 এবং x²−4x+4 এর গ.সা.গু কত?
ক) x+2
খ) x−2
গ) (x−2)²
ঘ) x²+2x+4
১৭. (x³−y³)/(x²−y²) এর লঘিষ্ঠ আকার কোনটি?
ক) (x²+xy+y²)/(x+y)
খ) (x²−xy+y²)/(x−y)
গ) (x+y)/(x−y)
ঘ) ১
১৮. 1/(x−y)+y/(x²−xy) এর সরলফল কত?
ক) x/(x−y)
খ) 1/(x−y)
গ) 1/x
ঘ) 1/y
১৯. (a/b) ÷ (a/b) × (b/a) এর মান কত?
ক) ১
খ) a/b
গ) b/a
ঘ) a²/b²
২০. সামান্তরিকের একটি কোণ ৯০° হলে বাকি তিন কোণের সমষ্টি কত?
ক) ১৮০°
খ) ২৭০°
গ) ৩৬০°
ঘ) ৯০°
২১. কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি কী হতে পারে?
ক) আয়তক্ষেত্র
খ) ট্রাপিজিয়াম
গ) রম্বস
ঘ) সামান্তরিক
২২. ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু ১০ সেমি ও ১৪ সেমি, উচ্চতা ৫ সেমি। ক্ষেত্রফল কত?
ক) ১২০
খ) ৬০
গ) ৭০
ঘ) ২৪০
২৩. নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বাধীন উপাত্ত দরকার?
ক) ৩
খ) ৪
গ) ৫
ঘ) ২
২৪. বৃত্তের ব্যাসার্ধ ৩ গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে?
ক) ৩
খ) ৬
গ) ৯
ঘ) ২৭
২৫. ১০ সেমি জ্যার উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ১২ সেমি হলে ব্যাসার্ধ কত?
ক) ১৩
খ) ৫
গ) ১৫
ঘ) ১৭
২৬. অর্ধবৃত্তস্থ কোণের পরিমাপ কত?
ক) ৪৫°
খ) ৬০°
গ) ৯০°
ঘ) ১৮০°
২৭. ৫, ১১, ৩, ৮, ১৫, ১৮, ২০ উপাত্তগুলোর মধ্যক কত?
ক) ৮
খ) ১১
গ) ১৫
ঘ) ১২
২৮. ৬, ৭, ৮, ৯, ৮, ১০, ৭, ৮ এর প্রচুরক কত?
ক) ৭
খ) ৮
গ) ৯
ঘ) ১০
২৯. সর্বোচ্চ সংখ্যা ৮৫ এবং পরিসর ৪১ হলে সর্বনিম্ন সংখ্যা কত?
ক) ৪৪
খ) ৪৫
গ) ৪৩
ঘ) ৪৬
৩০. আয়তলেখ অঙ্কনের জন্য X-অক্ষ বরাবর কোনটি বসে?
ক) গণসংখ্যা
খ) ট্যালি চিহ্ন
গ) অবিচ্ছিন্ন শ্রেণিসীমা
ঘ) শ্রেণি মধ্যবিন্দু
গণিত সংক্ষিপ্ত প্রশ্ন - ১৫টি কঠিন প্রশ্ন

৮ম শ্রেণী — গণিত সংক্ষিপ্ত প্রশ্ন

নিচের ১৫টি প্রশ্ন থেকে যেকোনো ১০টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও।
প্রতিটি প্রশ্নের মান: ২
মোট নম্বর: ২০
১. n ক্রমের ম্যাজিক সংখ্যা ১২২ হলে, বর্গের ক্রম n এর মান কত?
২. ৪, ৭, ১২, ১৯... তালিকার জ্যামিতিক কাঠি দ্বারা গঠিত বীজগণিতীয় রাশিটি নির্ণয় কর।
৩. ২ থেকে শুরু করে প্রথম ১৫টি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কত?
৪. বার্ষিক কত হার মুনাফায় যেকোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে ৫ গুণ হবে?
৫. মুনাফার হার ৮% হলে,১০০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা কত?
৬. একটি পণ্য ২০% ক্ষতিতে বিক্রয় করায় যে ক্ষতি হয়, তা ক্রয়মূল্যের কত অংশ?
৭. যদি x + (1/x) = 1 হয়, তবে এর মান কত হবে?
৮. a - (1/a) = p হলে, প্রমাণ কর যে, a² + (1/a²) = p² + 2
৯. x = √3 + √2 হলে, x² + (1/x²) এর সরল মান কত?
১০. সরল কর: [1 / (x - y)] - [2y / (x² - y²)]
১১. (a² - b²) / (a³ - b³) ভগ্নাংশটির হরকে উৎপাদকে বিশ্লেষণ করলে কী পাওয়া যাবে?
১২. একটি চতুর্ভুজের তিনটি কোণের অনুপাত ১:২:৩ এবং বৃহত্তম কোণ ১২০° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?
১৩. প্রমাণ কর যে, বৃত্তের ব্যাসয় বৃহত্তম জ্যা।
১৪. কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা কয়টি ও কি কি?
১৫. ১২,১৪,৮,৭,১০,১৩,১৬,১৮,১১,৪,৬ এর মধ্যক নির্ণয় কর।

Post a Comment

Previous Post Next Post