২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এক কলেজ থেকে অন্য কলেজে পরিবর্তনের সময়সীমা, বিষয়, গ্রুপ, ভার্সন ও ছবি সংশোধনের নিয়ম ও সময়সীমা সংক্রান্ত যশোর শিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি নিচে দেওয়া হল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
www.jessoreboard.gov.bd
| নম্বর: ৩৭.১১.৪০৪১.০০০.৪৪১.০০.০০০১.২৪.১১ | তারিখ: ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ |
সভার নোটিশ
বিষয়: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ইটিসি, বিটিসি (বোর্ড পরিবর্তন) এর সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে।
এতদ্দ্বারা এ বোর্ডের আওতাধীন সকল কলেজ/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/প্রধান শিক্ষক, একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত কেবল নিয়মিত শিক্ষার্থীদের ছাড়পত্রের (TC) মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি এবং আন্তঃবোর্ড ছাড়পত্রের (BTC) মাধ্যমে ভর্তির অনুমতির জন্য ০৮-০২-২০২৬ খ্রি. তারিখ থেকে ২০-০৬-২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে (আবেদন ফরম এ বোর্ডের ওয়েবসাইটের 'ডাউনলোড' মেনুতে পাওয়া যাবে)।
শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আসন শূন্য থাকা, নির্ধারিত জিপিএ থাকা এবং উভয় প্রতিষ্ঠান প্রধানের সম্মতি সাপেক্ষে বর্তমান কলেজ কর্তৃক এ বোর্ডের ওয়েবসাইটের (www.jessoreboard.gov.bd) ইনস্টিটিউট প্যানেলে (Institute Panel) আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদন দাখিলের পর সোনালী সেবার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করতে হবে।
বি.দ্র.:
- শিক্ষার্থীর আবেদনের ভিত্তিতে বর্তমান কলেজের Institute প্যানেল থেকে আবেদন দাখিল করতে হবে এবং ভর্তিচ্ছু কলেজ আবেদন 'একসেপ্ট' করবে। আবেদন বোর্ড কর্তৃক অনুমোদিত হলে ইনিস্টিটিউট প্যানেলে অনুমতি পত্র পাওয়া যাবে।
- ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণ করে ১৫ দিনের মধ্যে ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- ছাড়পত্র প্রদানকালে কলেজে সংরক্ষিত একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত প্রদান করতে হবে এবং ভর্তি গ্রহণকারী কলেজকে শিক্ষার্থীর নিকট থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে অধ্যক্ষের নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে।
- ছাড়পত্র প্রদানকারী কলেজ যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত বেতনাদি গ্রহণ করবে এবং ভর্তি গ্রহণকারী কলেজ পূর্বের কলেজে যে পর্যন্ত বেতন পরিশোধ আছে তার পরবর্তী মাস থেকে বেতনাদি গ্রহণ করবে।
- আবেদন ফরম এ বোর্ডের ওয়েবসাইটের 'ডাউনলোড' মেনুতে পাওয়া যাবে। আবেদন ফরমে বিস্তারিত নির্দেশাবলী দেয়া আছে।
উল্লেখ্য, উক্ত সময়ের পরে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের আর কোনোভাবেই ছাড়পত্রের (TC) মাধ্যমে এবং আন্তঃবোর্ড ছাড়পত্রের (BTC) মাধ্যমে এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তির অনুমতি প্রদান করা হবে না।
০৫-০২-২০২৬
প্রফেসর এস. এম. তৌহিদুজ্জামান
কলেজ পরিদর্শক
ফোন: ০২৪৭৭৭৬২৬৯৮
ইমেইল: ic@jessoreboard.gov.bd
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
www.jessoreboard.gov.bd
| নম্বর: ৩৭.১১.৪০৪১.০০০.৪৪১.০০.০০০১.২৪.১০ | তারিখ: ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ |
বিজ্ঞপ্তি/নোটিশ
বিষয়: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে বিষয়, গ্রুপ, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল এর সময়সীমা বৃদ্ধি প্রসঙ্গে।
১। এতদ্দ্বারা এ বোর্ডের আওতাধীন সকল college/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/প্রধান শিক্ষক, একাদশ শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির কেবল নিয়মিত শিক্ষার্থীদের বিষয়, বিভাগ, ভুল ছবি সংশোধন বা পরিবর্তন এবং ভর্তি বাতিলের জন্য ০৮-০২-২০২৬ খ্রি. তারিখ থেকে ২৪-০৬-২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফিস জমা দিয়ে আবেদন করা যাবে।
২। শিক্ষামন্ত্রণালয়ের "২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২৫"-এর ৫.৮ উপানুচ্ছেদ অনুসারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থী পরবর্তীতে মানবিক শাখা বা ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হলে বিজ্ঞান বিভাগে গ্রুপ/বিভাগ পরিবর্তনের সুযোগ নেই।
৩। শিক্ষার্থীকে বিষয়, বিভাগ, ভুল ছবি সংশোধন বা পরিবর্তন এবং ভর্তি বাতিলের নির্ধারিত আবেদন ফরমে (ওয়েবসাইটের ডাউনলোড মেনুতে আবেদন ফরম পাওয়া যাবে) আবেদন করে সংশ্লিষ্ট কলেজে আবেদনপত্র জমা দিতে হবে। বিষয়, বিভাগ, ভুল ছবি সংশোধন বা পরিবর্তন এর জন্য কলেজের অধ্যক্ষ আবেদনের তথ্যাদি এবং নিবন্ধিত বিষয় যাচাই করে অনলাইনে এ বোর্ডের ওয়েবসাইটে Our Services অংশে institute panel থেকে Group & subject change লিংকে শিক্ষার্থীর আবেদন 'সাবমিট' করবেন। শিক্ষার্থীর প্রার্থিত বিষয় সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা যাচাই করে নিশ্চিত হয়ে আবেদন সাবমিট করতে হবে। নির্ধারিত সময় পর্যন্ত অনলাইনে বিষয়, বিভাগ এবং ভুল ছবি সংশোধন বা পরিবর্তনের আবেদন সম্পন্ন করা যাবে। উল্লিখিত সময়ের পর বিষয়, বিভাগ এবং ভুল ছবি সংশোধন বা পরিবর্তনের আর কোনো সুযোগ প্রদান করা হবে না।
বি. দ্র.:
- বিষয় নির্বাচনের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম-২০১২-এর একাদশ-দ্বাদশ শ্রেণির বিষয় কাঠামো অনুসরণ করে শাখাভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয় এবং শাখাভিত্তিক একটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করতে হবে।
- আবেদন দাখিলের লিংক: (institute.jessoreboard.gov.bd -> Group & subject change -> Create Application)
ভর্তি বাতিলের লিংক: (institute.jessoreboard.gov.bd -> Admission Cancel -> Create Application) - কলেজ কর্তৃক Institute panel থেকে লগইন করে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের তালিকা প্রিন্ট করে তাদের বিষয়, বিভাগ ও ছবি কলেজ ভর্তি ফর্ম, পরবর্তীতে বিষয়/বিভাগ/ছবি পরিবর্তনের আবেদন এবং একাদশ শ্রেণিতে অনলাইনে নিবন্ধন-এর বিষয়ের সাথে মিল আছে কিনা তা কমিটির মাধ্যমে যাচাই করে নিশ্চিত হতে হবে।
বি. দ্র. এরপরে বিষয়, বিভাগ ও ছবি পরিবর্তনের আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সংযুক্তিঃ (১) বিষয় কাঠামো, ১ প্রস্থ সংযুক্ত।
০৫-০২-২০২৬
প্রফেসর এস. এম. তৌহিদুজ্জামান
কলেজ পরিদর্শক
ফোন: ০২৪৭৭৭৬ ২৬৯৮
ইমেইল: ic@jessoreboard.gov.bd


Post a Comment