import base64
html_content = """
এসএসসি পরীক্ষা ২০২৬ - ব্যবহারিক সিলেবাস ও নির্দেশাবলি
"""
# Save html file
with open("ssc_practical_syllabus.html", "w", encoding="utf-8") as f:
f.write(html_content)
# Convert to PDF via WeasyPrint
from weasyprint import HTML
HTML("ssc_practical_syllabus.html").write_pdf("SSC_Practical_Syllabus_Colorful.pdf")
print("Successfully generated files!")
উচ্চতর গণিত (ব্যবহারিক নির্দেশিকা)
পরীক্ষকদের প্রতি নির্দেশাবলি:
- প্রত্যেক পরীক্ষার্থীকে ২টি পরীক্ষণ করতে হবে।
- মৌখিক অভীক্ষা পাঠ্যসূচির মধ্যে হবে এবং পরীক্ষণের উপরও প্রশ্ন করা যাবে।
পরীক্ষণের মান বণ্টন:
| বিবরণ | নম্বর |
|---|---|
| i) পরিকল্পনা প্রণয়ন | ২ |
| ii) সঠিক প্রক্রিয়া অনুসরণ | ৩ |
| iii) লেখচিত্র অঙ্কন ও উপাত্ত বিশ্লেষণ | ৩ |
| iv) ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন | ২ |
| v) মৌখিক অভীক্ষা | ৫ |
কৃষি শিক্ষা (ব্যবহারিক)
নির্দেশাবলি:
- প্রত্যেক পরীক্ষার্থীকে প্রশ্নপত্রে উল্লিখিত যেকোনো একটি পরীক্ষণ সম্পাদন ও কার্যবিবরণী লিখতে হবে (লটারীর মাধ্যমে পরীক্ষার্থীদের মাঝে বণ্টন করতে হবে)।
- পরীক্ষণে প্রয়োজনীয় উপকরণ / সঠিক কার্যপদ্ধতি / প্রক্রিয়া / পর্যবেক্ষণ / সতর্কতা / ফলাফল থাকতে হবে।
পরীক্ষণসমূহ (যেকোনো একটি):
- ক) মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মাটি শনাক্তকরণ
- খ) মাটির কলসে ধান বীজ সংরক্ষণ
- গ) মাছের সম্পূরক খাদ্য তৈরিকরণ
- ঘ) উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ শনাক্তকরণ (ধান, গম, আলু, আদা, মূলা, গোলাপের কান্ড)
- ঙ) পুকুরে পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি নির্ণয়
- চ) গবাদি পশুর খাদ্য হিসেবে সাইলেজ তৈরিকরণ
- ছ) সরবরাহকৃত নমুনা থেকে বিভিন্ন প্রকার ঔষধি উদ্ভিদ শনাক্তকরণ
- জ) সরবরাহকৃত গোল কাঠের ভলিউম নির্ণয় করণ
- ঝ) ব্রয়লারের জন্য ১০ কেজি দানাদার খাদ্য তৈরি ও কার্যবিবরণী
- ঞ) পুকুরে সার ও চুন প্রয়োগের পরিমাণ নির্ণয়
মান বণ্টন:
| বিবরণ | নম্বর |
|---|---|
| সম্পাদিত পরীক্ষণ ও কার্যবিবরণী | ১৫ |
| ব্যবহারিক খাতা (নিয়মিত স্বাক্ষরসহ পরিষ্কার পরিচ্ছন্ন) | ৫ |
| মৌখিক অভীক্ষা | ৫ |
পদার্থবিজ্ঞান (শিক্ষক নির্দেশিকা)
শিক্ষকের নির্দেশাবলী:
- শিক্ষকের সামনে লটারীর ভিত্তিতে প্রশ্নে উল্লেখিত পরীক্ষণ থেকে যে কোন ১টি পরীক্ষা করে তা বর্ণনা করতে হবে।
মান বণ্টন:
| মূল্যায়ন খাত | নম্বর | মূল্যায়ন খাত | নম্বর |
|---|---|---|---|
| তত্ত্ব | ৩ | হিসাব | ২ |
| উপকরণ | ১ | ফলাফল | ১ |
| ছক / ডাটা | ৬ | সতর্কতা ও আলোচনা | ২ |
| মৌখিক পরীক্ষা | ৫ | ব্যবহারিক খাতা | ৫ |
রসায়ন (ব্যবহারিক)
পরীক্ষকদের প্রতি নির্দেশাবলি:
- প্রশ্নে প্রদত্ত পরীক্ষণসমূহ হতে যে কোন একটি পরীক্ষণ লটারির মাধ্যমে প্রদান করতে হবে।
- ব্যবহারিক খাতা/শীট অবশ্যই উপস্থাপন করতে হবে তবে এর জন্য কোনো আলাদা নম্বর বরাদ্দ নেই।
মান বণ্টন:
| বিবরণ | নম্বর |
|---|---|
| ক. তত্ত্ব বা মূলনীতি | ২ |
| খ. যন্ত্র/উপকরণ সংযোজন | ৩ |
| গ. কাজের ধারা/সঠিক প্রক্রিয়া অনুসরণ | ৫ |
| ঘ. উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, পর্যবেক্ষণ | ৩ |
| ঙ. সতর্কতা | ২ |
| চ. ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন | ৫ |
| ছ. মৌখিক অভীক্ষা | ৫ |
জীববিজ্ঞান (ব্যবহারিক)
শিক্ষকের প্রতি নির্দেশাবলি:
- প্রশ্নে উল্লিখিত পরীক্ষণসমূহ হতে লটারির মাধ্যমে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
মান বণ্টন:
| পরীক্ষণের নাম, উপকরণ ও কার্যপদ্ধতি প্রদর্শন | নম্বর | |
|---|---|---|
| পরীক্ষনের নাম (১) + উপকরণ/যন্ত্রপাতি (১) | ২ | |
| কার্যপদ্ধতি ও প্রদর্শন: | চিত্র অঙ্কন | ৩ |
| চিত্র চিহ্নিতকরণ | ২ | |
| পর্যবেক্ষণ | ২ | |
| সিদ্ধান্ত | ১ | |
| সতর্কতা | ৩ | |
| পরীক্ষণ উপ-মোট | ১৫ | |
| উপস্থাপনকৃত পরীক্ষণটির ফলাফল ব্যাখ্যা | ৪ | |
| মৌখিক অভীক্ষা | ৪ | |
| ব্যবহারিক খাতা | ২ | |
চারু ও কারুকলা (ব্যবহারিক)
পরীক্ষকদের প্রতি নির্দেশাবলি:
- পরীক্ষার্থী দৃশ্য এবং নকশা অংকনের জন্য প্রয়োজনীয় রং (জল রং ব্যতীত), জ্যামিতি বক্স, স্কেল, পেন্সিল, ইরেজার ইত্যাদি নিজে নিয়ে আসবে।
- হল কর্তৃপক্ষ ব্যবহারিক উত্তরপত্র সরবরাহ করবেন। পরীক্ষার্থীরা উক্ত ব্যবহারিক উত্তরপত্রে দৃশ্য এবং নক্শা অংকন করবে।
সংগীত (নির্দেশাবলি)
সম্মানিত পরীক্ষকদের প্রতি নির্দেশাবলি:
- শিক্ষার্থী পরিবেষ্টিত গানের সুর, তাল, লয়, উচ্চারণ ও বাণীর প্রতি লক্ষ্য রেখে মানবন্টন করবেন।
গার্হস্থ্য বিজ্ঞান (ব্যবহারিক)
প্রয়োজনীয় উপকরণ ও নির্দেশনা:
- ১ নং পরীক্ষণের উপকরণ: ডিম, দুধ, চিনি, ভেনিলা এসেন্স।
- ২ নং পরীক্ষণের উপকরণ: বাদামী কাগজ, পেন্সিল, স্কেল, রাবার, গজফিতা, পিন।
- ব্যবহারিক খাতা: সকল পরীক্ষার্থীকে অবশ্যই ব্যবহারিক খাতা সাথে আনতে হবে।


Post a Comment