সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেয়া থাকলে সামান্তরিক অঙ্কনের নিয়ম।
প্রশ্ন: একটি সামান্তরিকের দুইটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে। সামান্তরিকটি অংকন কর। (অংকনের চিহ্ন ও বিবরণ আবশ্যক)
জ্যামিতিক অঙ্কন
(গ) এখানে, সামান্তরিকের একটি বাহু
$a = 4 \text{ সে.মি.}$
এবং দুইটি কর্ণের দৈর্ঘ্য
$d = 5 \text{ সে.মি.}$ ও
$e = 7 \text{ সে.মি.}$ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে।
অঙ্কনের বিবরণ :
- যেকোনো রশ্মি $BE$ থেকে $e$-এর সমান করে $BD$ অংশ কেটে নিই।
- $BD$-এর মধ্যবিন্দু $O$ নির্ণয় করি।
- $B$ ও $D$ বিন্দুকে কেন্দ্র করে $a$-এর সমান ব্যাসার্ধ নিয়ে $BD$-এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি।
- $O$-কে কেন্দ্র করে $\dfrac{d}{2}$ এর সমান ব্যাসার্ধ নিয়ে $BD$-এর উভয় পাশে আরও দুইটি বৃত্তচাপ আঁকি।
- এখন $A, B, C, D$ বিন্দুগুলো যোগ করলে $ABCD$-ই উদ্দিষ্ট সামান্তরিক পাওয়া যাবে।

Post a Comment