আজকে অনুষ্ঠিত যশোর বোর্ডের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন।
০৩ সেট
বিজ্ঞান (সৃজনশীল)
[২০২৬ সালের সিলেবাস অনুযায়ী]
| ১ | ২ | ৭ |
সময়—২ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান—৭০
দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল অংশে প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। সৃজনশীল অংশ থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান—২×১০=২০
| ১। | (ক) | “ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব”—ব্যাখ্যা কর। |
| (খ) | দেহের সুস্থতায় নিয়মিত শরীর চর্চা করা প্রয়োজন কেন? | |
| (গ) | বাসা-বাড়িতে ফিউজ ব্যবহার করা হয় কেন? | |
| (ঘ) | হার্ট-বিট গণনার পদ্ধতি ব্যাখ্যা কর। | |
| (ঙ) | মহাকর্ষ বলকে মৌলিক বল বলা হয় কেন? | |
| (চ) | মসুরডাল কেন আঁশজাতীয় খাদ্যের উৎস? ব্যাখ্যা কর। | |
| (ছ) | শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত দ্রব্যের বিক্রয় ও বিজ্ঞাপন বন্ধ রাখা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর। | |
| (জ) | মিতু তার ঘরে সাধারণ বাল্বের পরিবর্তে এল.ই.ডি. বাল্ব ব্যবহার করছে। উল্লিখিত বাল্ব দুটির মধ্যে কোনটি পরিবেশবান্ধব? ব্যাখ্যা কর। | |
| (ঝ) | ড্রোন আকাশে ওড়ার ক্ষেত্রে ঘর্ষণের প্রভাব ব্যাখ্যা কর। | |
| (ঞ) | ৮টি অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলা হয় কেন? ব্যাখ্যা কর। | |
| (ট) | NaCl কীভাবে শিল্প কার্যে ব্যবহৃত হয়? ব্যাখ্যা কর। | |
| (ঠ) | রাতের খাবারে মাংস জাতীয় খাদ্য কম গ্রহণ করা উচিত কেন? | |
| (ড) | নদীর পানিতে ইলিশ মাছ ডিম পাড়ে কেন? | |
| (ঢ) | জামা-কাপড় পরিষ্কারে অধিক পরিমাণে ক্ষারক ব্যবহারের ক্ষতিকর দিক উল্লেখ কর। | |
| (ণ) | শিক্ষক বললেন, “মাদক সেবন সমাজ ও দেশের উন্নতির পরিপন্থী”—ব্যাখ্যা কর। |
২
সৃজনশীল প্রশ্ন
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান—১০×৫=৫০
২। উদ্দীপক-১:
| চার্ট-X | চার্ট-Y |
|---|---|
| মিষ্টি ও ভাজাপোড়া খাদ্যদ্রব্য, কোমল পানীয়। | শাক-সবজি, ফলমূল ও ডাল |
উদ্দীপক-২: জুনাইদ এর ওজন ৭৫ কেজি এবং উচ্চতা ১.৬৫ মিটার। সে নিয়মিত চার্ট-X জাতীয় খাবার বেশি খায় কিন্তু চার্ট-Y জাতীয় খাবার এড়িয়ে চলে।
(ক) ভিটামিন কাকে বলে? ১
(খ) প্রোটিনযুক্ত খাদ্য শরীরের কোন কোন কাজে সহায়তা করে? ব্যাখ্যা কর। ২
(গ) জুনাইদ এর দেহের ভরসূচি (BMI) নির্ণয় কর। ৩
(ঘ) চার্ট-X ও Y এর খাদ্যের ধরন চিহ্নিতপূর্বক জুনাইদের খাদ্যাভ্যাসের উপর স্বাস্থ্যগত প্রভাব বিশ্লেষণ কর। ৪
৩। মেধাবী শিক্ষার্থী আমি হঠাৎই কিছু ছেলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে, যাদের আচরণ অসন্তোষজনক এবং ইদানিং সে তার বাবা-মায়ের কাছ থেকে অতিরিক্ত টাকা জোরপূর্বক আদায় করে। অন্যদিকে আমির চাচা একজন লোকের কাছ থেকে রক্ত নেওয়ার পর তাঁর আর আগের মত রোগ প্রতিরোধ ক্ষমতা নেই এবং তাঁর খাদ্য পরিপাকেও সমস্যা হয়।
(ক) খাদ্য ক্যালরি কাকে বলে? ১
(খ) কেক-কে জাঙ্ক ফুড বলা হয় কেন? ব্যাখ্যা কর। ২
(গ) উল্লিখিত শিক্ষার্থীর আচরণিক পরিবর্তনের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব ব্যাখ্যা কর। ৩
(ঘ) উল্লিখিত দ্বিতীয় সমস্যায় "প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম"—বিশ্লেষণ কর। ৪
৪। 'P' যৌগটির অপর নাম জীবন। যৌগটিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত ২ : ১। মানব কর্মকাণ্ডের কারণে যৌগটি নানাভাবে দূষিত হচ্ছে। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য যৌগটির পরিশোধন খুবই গুরুত্বপূর্ণ।
(ক) স্ফুটনাংক কাকে বলে? ১
(খ) সমুদ্রের পানি লোনা হয় কেন? ব্যাখ্যা কর। ২
(গ) 'P' যৌগটির পরিশোধনের পদ্ধতিগুলো ব্যাখ্যা কর। ৩
(ঘ) "P যৌগটি রক্ষা জীবনের জন্য অপরিহার্য"—উক্তিটির আলোকে দূষণ রোধে সচেতন নাগরিক হিসেবে তোমার করণীয় বিশ্লেষণ কর। ৪
৫। তামান্না ও দিশা রক্তদান করতে ইচ্ছুক। রক্তের গ্রুপ পরীক্ষার পর জানতে পারলো যে, তারা যথাক্রমে AB- ও O- গ্রুপধারী।
- (ক) প্লাজমা কী? ১
- (খ) সাধারণ ক্ষেত্রে অক্সিজেনযুক্ত রক্ত বহনকারী নালীকার কাজ লেখ। ২
- (গ) তামান্না কি সকল গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে? ব্যাখ্যা কর। ৩
- (ঘ) দিশাকে সর্বজনীন দাতা বলাটা যৌক্তিক কি-না তা বিশ্লেষণ কর। ৪
৬। উদ্দীপক-১: 'Q' উপাদানটি হলো রক্তের তরল অংশ, যার ভর প্রায় রক্তের ৫৫%। এতে ৯০% পানি এবং অবশিষ্ট অংশে প্রোটিন, খনিজ লবণ ও অন্যান্য গ্যাসীয় উপাদান-অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য নাইট্রোজেন থাকে।
উদ্দীপক-২: 'H' অঙ্গটি রক্ত পরিবহনে পাম্পের মতো কাজ করে। এটি ফুসফুস ও টিস্যু কোষের মধ্যে যথাক্রমে অক্সিজেনবিহীন ও অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে।
- (ক) উচ্চ রক্তচাপ কাকে বলে? ১
- (খ) কোলেস্টেরলের মাত্রা বেশি হলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে কেন? ব্যাখ্যা কর। ২
- (গ) 'Q' উপাদানটি রক্তের মাধ্যমে পুষ্টি, গ্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান পরিবহনে কীভাবে ভূমিকা রাখে? ব্যাখ্যা কর। ৩
- (ঘ) সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনধারা কীভাবে 'H' অঙ্গটিকে সুস্থ রাখতে এবং তার কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে? যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
৭। (i) X + H2O → Y + H2CO3
|
pH < 7
দ্রবণ-P |
+ |
pH > 7
দ্রবণ-Q |
= |
P + Q
দ্রবণ-R |
- (ক) এসিডিটি কাকে বলে? ১
- (খ) খনিজ এসিডের অন্তর্ভুক্ত হলেও কার্বনিক এসিডকে দুর্বল এসিড বলা হয় কেন? ব্যাখ্যা কর। ২
- (গ) (i) নং বিক্রিয়ায় X ও Y যৌগ দুটি চিহ্নিতপূর্বক 'X' এর জলীয় দ্রবণ ক্ষারীয় হয় কেন? ব্যাখ্যা কর। ৩
- (ঘ) (ii) নং উদ্দীপকে দ্রবণ-'R' এর প্রকৃতি কেমন হবে? রাসায়নিক সমীকরণসহ বিশ্লেষণ কর। ৪
[পর পৃষ্ঠা দ্রষ্টব্য]
৮। উদ্দীপক-১ : নিহান টেবিলের উপর একটি খেলনা গাড়ি চালাচ্ছে। গাড়িটি প্রথমে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে থেমে যায়। পরবর্তীতে টেবিলের উপরে তেল লাগানোর পর গাড়িটি চালালে তা আগের চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে।
উদ্দীপক-২ : ৫০ কেজি ও ৪০ কেজি ভরের দুটি বস্তুর উপর আলাদাভাবে ২০০ নিউটন বল প্রয়োগ করা হলো।
| (ক) মহাকর্ষ বল কী? | ১ |
| (খ) গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহার করা হয় কেন? | ২ |
| (গ) উদ্দীপক-১ এ উল্লিখিত ঘটনাটি কোন প্রকার বলের সাথে সম্পর্কিত? যুক্তিসহ ব্যাখ্যা কর। | ৩ |
| (ঘ) উদ্দীপক-২ এ উল্লিখিত বলটি বস্তু দুটির গতির উপরে কীভাবে প্রভাব ফেলে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর। | ৪ |
৯। নাঈমের বাড়িতে ৬০ ওয়াটের ৩টি বাল্ব এবং ৭০ ওয়াটের ২টি ফ্যান দৈনিক গড়ে ৭ ঘণ্টা করে ব্যবহার হয়।
| (ক) লোডশেডিং কাকে বলে? | ১ |
| (খ) কম্পিউটারে ইউপিএস ব্যবহার করা হয় কেন? | ২ |
| (গ) প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১০ টাকা হলে উল্লিখিত বাড়িতে জুলাই মাসের বিদ্যুৎ বিল নির্ণয় কর। | ৩ |
(ঘ) উদ্দীপকের যন্ত্রগুলো ব্যবহার করে নাঈমের বাড়ির জন্য উপযোগী বর্তনীর চিত্র অঙ্কনপূর্বক এর উপযোগিতা ব্যাখ্যা কর।এসএসসি সাধারণ বিজ্ঞান বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেখুন |
৪ |




Post a Comment