অনলাইন শিক্ষা ডট টপ (onlineshikkha.top)
--:--:--

সর্বশেষ

অষ্টম শ্রেণীর অর্ধ-বার্ষিক পরীক্ষার গণিতের ৪০ টি নমুনা সংক্ষিপ্ত প্রশ্ন ও সাজেশন।

৮ম শ্রেণী গণিত সংক্ষিপ্ত প্রশ্নপত্র

AF Success Edu Care

Md. Abdullah Farazi, 01799353740

৮ম শ্রেণী — অর্ধবার্ষিক পরীক্ষা-২০২৬ | মডেল টেস্ট: গণিত | সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন (পরীক্ষায় ১৫ টি প্রশ্ন থেকে যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।)
১. (৫ক+১) বীজগাণিতিক রাশির ৪র্থ পদের জ্যামিতিক চিত্র অঙ্কন কর।
২. ১ থেকে ২০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল নির্ণয় কর।
৩. ৪, ১১, ১৮, ২৫... তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় কর।
৪. একটি ঘড়ি ৮৫৬ টাকায় বিক্রয় করায় লাভ হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
৫. বার্ষিক শতকরা মুনাফা কত হলে ১০০০ টাকা ৬ বছরে মুনাফা-আসলে ২০৮৫০ টাকা হবে?
৬. বার্ষিক ৯% মুনাফায় কত বছরে ৬০০০ টাকার মুনাফা ২৭৮০ টাকা হবে?
৭. x - 1/x = 1 হলে, x² + 1/x² এর মান কত?
৮. x² - 3x - 1 = 0 হলে, x⁴ + 1/x⁴ এর মান কত?
৯. (3p + 2q-4r) এর ঘন নির্ণয় কর।
১০. x + 1/x = 3 হলে, (x⁶ + 1) / x³ এর মান নির্ণয় কর।
১১. লঘিষ্ঠ আকারে প্রকাশ কর: (x² + 7n + 12) / (x² - 9)
১২. সরল কর: (1 + 2/x) ÷ (1 - 4/(x+1))
১৩. পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 75° কোণ আঁকা যায়?
১৪. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য ৪ সে.মি. দেওয়া থাকলে বর্গটি আঁক।
১৫. কোনো উপাত্তের পরিসর ৩৪ এবং সর্বোচ্চ মান ৭৫ হলে, সর্বনিম্ন মান কত?
১৬. কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝায়?
১৭. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী?
১৮. ২৩, ১৩, ২১, ২৮, ১৬, ১৯, ২০, ৩০ উপাত্তগুলোর মধ্যক নির্ণয় কর।
১৯. পাইচিত্র (Pie Chart) কী? পাইচিত্রের কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি?
২০. একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৫ সেমি, ৪ সেমি ও ৩ সেমি হলে এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
২১. ৫ সেমি বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল নির্ণয় কর।
২২. একটি বর্গের ক্ষেত্রফল ১২১ বর্গ সেমি হলে এর পরিসীমা কত?
২৩. পেন্সিল কম্পাসের সাহায্যে ১০৫° কোণ অঙ্কন কর।
২৪. বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে প্রধান দুটি পার্থক্য লিখ।
২৫. আয়ত ও সামান্তরিকের ২টি করে সাধারণ বৈশিষ্ট্য লিখ।
২৬. আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ৪ সেমি এবং ৩ সেমি হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?
২৭. যদি x + y + z = 0 হয়, তবে প্রমাণ কর যে, x³ + y³ + z³ = 3xyz
২৮. 4a - 3 = 5 হলে, 64a³ - 27 - 180a এর মান কত?
২৯. a + 1/a = 3 হলে দেখাও যে, a³ + 1/a³ = 18
৩০. সূত্রের সাহায্যে (4m - 5n+3p) এর বর্গ নির্ণয় কর।
৩১. সূত্রের সাহায্যে (x + 10)(x - 14) এর গুণফল নির্ণয় কর।
৩২. (6p + 5q) এবং (6p - 5q) রাশি দুটির গুণফলকে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ কর।
৩৩. m + n = 7 এবং mn = 9 হলে, m² + n² এর মান কত?
৩৪. x + y = 9 এবং x - y = 5 হলে, 4xy এর মান কত?
৩৫. x + 1/x = √5 হলে, x - 1/x এর মান কত?
৩৬. a² - 5a + 1 = 0 হলে, a + 1/a এর মান কত?
৩৭. ল.সা.গু. নির্ণয় কর: x² - 3x, x² - 9
৩৮. গ.সা.গু. নির্ণয় কর: 6x² + 3xy, 2x² + x - 12
৩৯. ২৫, ২৮, ১৫, ২০, ৪৫ সংখ্যাগুলোর গড় কত?
৪০. উপাত্তের সর্বোচ্চ মান ৯০ এবং সর্বনিম্ন মান ৪৫ হলে এর পরিসর কত?

Post a Comment

Previous Post Next Post